এখন অনেকেই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করছেন, আর এদের অনেকেই বিপাকেও পরেছেন। এর কারন হচ্ছে প্রযুক্তি যেমন উন্নত হচ্ছেন তেমনি দুষ্টলোকেরাও নিজেদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সেটাকে অন্যদের বিপাকে ফেলার কাজে ব্যবহার করছে। তাই ইংরেজিতে যেমন একটা কথা আছে prevention is better than cure, ঠিক একই কথা প্রযোজ্য অনলাইন ব্যাংকিং-এর জন্যও। তাই যারা অনলাইন ব্যাংকিং করতে চান, ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে অনলাইন শপ থেকে কেনাকাটা করতে চান, তাদের সাবধানতার জন্য কিছু পদক্ষেপ নেয়াটা জরুরি।