বাংলা ভাষায় আরেকটি ওয়েবসাইট যোগ হলো: 'অতঃপর'। কিন্তু এই সাইটে কি থাকবে? বলতে ভালো লাগে যে অনেক কিছুই থাকবে:
তথ্যপ্রযুক্তি নিয়ে কিছু আলোচনা, বিশেষ করে প্রতিদিন কাজে লাগে এরকম কিছু সফটওয়্যার আর নতুন যেসব প্রযুক্তি আসছে তার খোঁজখবর।
শিল্প ও সাহিত্য অংশে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নিয়ে আলোচনা থাকবে। এছাড়াও বর্তমান সময়ে সাহিত্যের জগতের ওপর কিছু আলোকপাতের ইচ্ছা আছে।
ভ্রমণ অংশে না বলতেই বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির বর্ণনা পাবেন। সেই সাথে এখানে লিঙ্ক থাকবে গ্যালারি অংশের সাথে, যেখানে সেসব জায়গার বিভিন্ন ছবিও দেখতে পারবেন।
বাংলাদেশ ইংরেজিতে পিছিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আর ফলাফল? সেটা নিয়ে আলোচনা নাই বা করলাম। কিন্তু ইংরেজিতে ভালো করাটা এখন জরুরি, কিন্তু সমস্যা হচ্ছে ভাষাশিক্ষার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যেসব উন্নয়ন ঘটেছে তার কোনটাই বাংলাদেশে এসে পৌছায়নি, বা কারো সেটা পৌছানোর আগ্রহও নেই। কিভাবে ভাষাশিক্ষাকে আরো আকর্ষণীয় করে তোলা যায়, ভাষাশিক্ষার পেছনে আসল তত্ত্বগুলো কি, সেগুলো নিয়েই ধারাবাহিক আলোচনা থাকবে ভাষাবিজ্ঞান অংশে। এছাড়াও বিভিন্ন উপকরন দেয়ার চেষ্টা করা হবে এখানে, যাতে করে ভাষা শিক্ষকরা সেগুলোকে সহজেই ক্লাসে ব্যবহার করতে পারেন।
দেশে থাকতে অনেকেই মনে করেন প্রবাস জীবন কতো না সুখের। কিন্তু বিদেশের মাটিতে পা দেয়ার পরপরই শুরু হয় অন্যরকম সংগ্রাম, প্রতিনিয়ত শরীর এবংমনের সাথে যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধে পিছিয়ে আসার উপায় নেই, তাই কিভাবে কিছু কৌশলে বিদেশের মাটিতে ঘাটি গাড়া যায় তার ধারাবাহিক আলোচনা থাকবে 'প্রবাস জীবন' বিভাগে।
আপনাদের ভালো লাগা বা মন্দ লাগা অথবা যদি কোন পরামর্শ থাকে তাহলে 'মন্তব্য' অংশে তা জুড়ে দিন। আমরা চেষ্টা করবো সেটাকে বাস্তবায়িত করতে।
